অভিমান বুকে লয়ে লিখে চলি কবিতা,
পারিনা বলতে যা কিছু দেখি তা।
সময় মোরে জব্দ করে,
ভুয়ো মানুষেরা আমার গলা টিপে ধরে।
উচিৎ কথা বললে পরে মানতে পারে না কেউ তা—
তবুও অভিমান বুকে লয়ে লিখে চলি কবিতা।
শত্রু আজ গৃহ মাঝে,
নয়কো সে আর বহুদূরে বসে।
আমার কলম যখন সোজা লেখে, সোজা বলে,
চতুর্দিকের আমজনতা আমার তখন ধরছে ঠেসে।
এইতো হলো আমার হাল,
সারা জীবন যুদ্ধ করে কাটবে জীবন চিরকাল!
নেইতো হাতে কাঁচি, ছুরি, ঢাল-তরোয়াল,
গোলা রুটির মত গুলে আগুনে সেঁকে আছি বহাল।
ধুত্তুরি! আর লাগছে না ভালো,
শত হাসির মাঝেও দেখি আঁধার কালো।
নিমজ্জিত স্বপ্ন ভবের ঘোর কলিতে,
বিলাসীতার ভ্রমর এসে চায় দোবেলা গিলে খেতে।
অশ্লীলতা ভঙ্গের পরশ এসে ধরা দেয় কবিতার কালিতে,
প্রাণনাশের ভয়ে তাই পারিনা চিত্র আঁকিতে ও বলিতে।
