Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অচেনা অবয়ব || Subrata Mitra

অচেনা অবয়ব || Subrata Mitra

তুমি তখন একটু স্থূলাঙ্গী ছিলে বটে,
তবু ছিলে আমার এ ঘরের পূর্ণতা, আমার লক্ষ্মীশ্রী।
বাহ্যিক সে অবয়বের সরলতাটুকু মাখা ছিল অমৃতে,
যেমনই ছিলে, বড় বেশি মধুর ছিলে হৃদয়ের কাছাকাছি।
আজ রূপের জৌলুস বেড়েছে, সাজসজ্জার পরিধি হয়েছে বিস্তৃত,
অথচ অন্তরের মায়াটুকু হারিয়ে আজ তুমি বড় বেশি বেসুরো, বহুগুণ সুন্দরহীন।
তোমার সেই চেনা কথাবলার ভঙ্গি, হাঁটার সেই সাবলীল ছন্দ,
আর অন্তরের সেই অনাবিল আন্তরিকতা—
সব মিলিয়ে ছিলে তুমি শুধু আমার, আমারই একান্ত আপন।
আজ সেখানে শুধু পাহাড়প্রমাণ ব্যবধান আর শূন্যতার হাতছানি,
তাকিয়ে দেখি— এখন আর তুমি আমার নও, কোথাও যেন আর আমার নেই।
আজ এই জীর্ণ ছবিটার দিকে তাকিয়ে বুকের অন্দরে ঝড় ওঠে,
পুরোনো সে সোনালী দিনগুলোর কথা মনে পড়ে হু হু করে,
মনটা আজ বড় বেশি আকুল হয়ে ওঠে গো!
অতীতের সেই মিষ্টি স্মৃতির ঝাপসা আয়নায় দাঁড়িয়ে আজও বুক চিরে বেরিয়ে আসে আকুল আর্তনাদ—
তুমি কি সেই আমারই পিঙ্কি?
নাকি এই পাল্টে যাওয়া ঝলসানো রূপের আড়ালে হারিয়ে গেছো তুমি,
যে তোমাকে আমি আজও বুকভরে ভালোবেসে যাই একা একা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *