জেন জি না গেঞ্জি
কে বেশি ভালো
কে বেশি কালো ?
ফ্যাসিবাদ না উশৃঙ্খল,
মিডিয়া না পরকীয়া ?
সোশ্যাল প্লাটফর্ম না ধর্ম ?
কোন পার্টি , কোন দল
মানুষের মাঝে হরিবোল ।
তারই মাঝে কোলাহল বাড়ে
সমর্থক কিংবা পুলিশের ভারে
গণতন্ত্র করে হাঁসফাঁস ,
কবি করে শব্দের চাষ ।
দেশ বড় না দলীয় নীতি ?
বাড়ছে শুধুই ঝামেলার ভীতি ।
এদিকেও অন্ধকার ওদিকেও কালো
কে বেশি ভালো , কে বেশি ভালো
জেন জি না গেঞ্জি ?
