চা খোর,কফি খোর
কৌশিক টা মন চোর,
কফি হাউসের আড্ডা ওর
কৌশিক টা কফি খোর।
সেখানেতে কবিতা লেখে
নিত্য নতুন জীবন শেখে।
পারিজাতটা সঙ্গী ওর
কৌশিকটা মন চোর।
আগুন মাখা লেখা ওর
যাতে পোড়ে ক্ষমতা চোর।
তন্ময় টা আড্ডা দেয়
বিপ্লব টা বই ছাপায়।
পারিজাত টা সঙ্গী ওর
কৌশিক টা মন চোর,
কফি হাউসের আড্ডা ওর
কৌশিক টা কফি খোর
নন্দনে আড্ডা ওর
কৌশিক টা চা খোর,
প্রতিবাদী কলম ওর
ভয় পায় যত চশমখোর।
কৌশিক টা কফি খোর
কৌশিক টা বিড়ি খোর,
কৌশিক টা চা খোর,
কৌশিকটা মন চোর।
