আমার কোন দেশ নেই,
আমার কোন পতাকা নেই,
আমার সম্পত্তি শুধু স্মৃতি,
আমার বেঁচে থাকা শুধু প্রহসন।
কেউ শোনে না আমার কোন কথা,
সবাই শুধু শোনাতে চায়,
তাদের ইচ্ছা গুলো চাপিয়ে
দেয় অনায়াসে,
আমি বধ্যভূমিতে দাঁড়িয়ে থাকি
প্রিয়তমার অপেক্ষায়,
আমার রক্তে লিখে
যাবো শেষ কবিতা,
হেরে যাওয়া মানুষের বেদনা,
কষ্ট আর উপহাসের কথা
ছত্রে ছত্রে,
পংক্তিতে পংক্তিতে,
কেঁদো না প্রিয়তমা,
শুধু গ্রহণ করো
আমার ব্যর্থ জীবন
পরম মমতায়, আলিঙ্গনে।
শেষের সঙ্গীত বড় মধুর হয়
শুনেছি ঐ দূরের অজানা
নদী ছুঁয়ে ভেসে আসে প্রার্থনা গীতি।
