মানুষের মাঝে
আমি আছি বিধাতা সেজে,
আমি কেযে?
দলবদলু, দুর্নীতিবাজ, গুন্ডাদের দাদা
আমি যে নেতা, গায়েতে কাদা।
মাখনের মতো হাসি আমার
গালাগাল টাও মজার,
টিভি মিডিয়ার হট আমি,
টি আর পি বাড়াই দেদার।
লজ্জা, ঘেন্না, ভয়
যার নেই, তার সবেতেই জয়,
প্রচুর কালো টাকা
তবুও আমি সর্বহারা, ফাঁকা।
সততার জায়গায় বদবুদ্ধির আধার
যখন যে দলে থাকি, আমি তার।
মানুষের মাঝে বিধাতা সেজে
আসলে আমি কেযে?
ধান্দাবাজ ও লোভী জনতার মাঝে
ডায়লগ ঝারি সবই অকাজে।
দলবদলু নেতা আমি
জানেন অন্তর্যামী,
হাততালি দেয়া জনতার মাঝে
আমি থাকি বিধাতা সেজে
আসলে আমি কেযে?
