Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রঙহীনের কবিতা || Kaushik Ganguly

রঙহীনের কবিতা || Kaushik Ganguly

চারিদিকে অস্থিরতা, চারিদিকে গুমোট অস্বস্তি, পতাকার রং বদল হয়েছে , ক্ষমতার রং বদল হয়েছে ,
স্তাবকদের রং বদল হয়েছে ,
কিন্তু আমার মতো মানুষেরা যারা গিরগিটির মতন নয় তাদের অবস্থা একই আছে ।
আগের মতনই ম্যাড়মেরে, ফ্যাকাশে ।
সেই আগের মতনই খাদ্যের সন্ধানে ,
সেই আগের মতনই হেঁটে যায় কংক্রিটের জঙ্গলে ,
চারধারে মানুষ রূপী হায়নারা শিকারের সন্ধানে অনেকদিন ধরে।
আমার কোনো আশ্রয় নেই ,
আমার কোনো নিরাপত্তা নেই ,
যা আছে , তা অনিশ্চিত জীবন ,
যাকে পা দিয়ে মাড়িয়ে দিয়ে যায় ,
ভাগ্যবান ভন্ডদের দল।
অট্টোহাসিতে ফেটে পরে শয়তানরা ।
অসহায় বিধাতা কালো মেঘের আড়ালে লুকিয়ে ফুঁপিয়ে কাঁদে ,
আর আমি ছাতাহীন – দলহীন , নিরাপত্তাহীন একজন শব্দশ্রমিক, যে নিজের দুর্ভাগ্যের সাথে লড়াই চালায় তেপান্তরে বসে।
গাছহীন – জলাশয়হীন- মানুষহীন একটা দ্বীপ স্বপ্নে আমাকে ডাকে , বলে চলো নির্বাসনে।
সঙ্গে খাতা , পেন নিতে ভুলো না ।
ওখানে লিখবে নিজের রক্ত দিয়ে অক্ষরমালা , যাতে মিশে থাকবে কান্না ।
খুব জোর কালবৈশাখী আসছে ।
একটা পাগলপারা বৃষ্টির পূর্বাভাস ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *