জানি তোর মন খারাপ,
নাম না জানা এক অস্থির চিন্তায়-
সারারাত তুই ঘুমাতে পারিস নি।
অদ্ভুত এক মায়ার টানে,
রাত জাগা চোখে কি করে যেন-
টের পেয়ে যাই তোর অস্থিরতা!
ঝিরিঝিরি সমীরণে কোথাও, কার যেন ভালোবাসা ওড়ে,
আমাদের নীরব প্রেম,
আজ তাই নিশ্চুপ!
আবেগী নদীর অশ্রু জলে
স্তব্ধতা আমাকে ঘিরে ধরে।
দূরের নীল পাহাড় ঠিক শুনে নেয়,
আমাদের গোপন ভালোবাসার কথা।
শুধু ব্যস্ততম আধুনিক পৃথিবী শুনতে পায় না।
কিছু কান্নার কোন আওয়াজ হয় না,
শুধু বুকে মধ্যে নামে সামুদ্রিক ঝড় বৃষ্টি।
কিছু বিরহ চোখে ফোটে না, শব্দ হয় না।
ক্লান্ত শরীরের মুখে থাকে অক্লান্ত হাসি।
হাজারো ব্যস্ততা ভীড়ের মাঝে,
এই অবাধ্য মন কোথায় যে পড়ে আছে।
তুই পাশে আছিস, কিংবা নেই,
গোধূলির শেষ প্রহরে পাহাড়ের বুকে,
ঘণ গভীর অরণ্যে রাখা আছে
আমাদের প্রেমের গোপন স্বীকারোক্তি।।
