Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিনোদনের কবিতা নয় || Kaushik Ganguly

বিনোদনের কবিতা নয় || Kaushik Ganguly

এই উল্টো পুরাণের দেশে
যে সোজাভাবে হাঁটতে চায়
সে হোচট খেয়ে গর্তে পড়ে ।
যে ক্ষমতায় থাকে সে স্বৈরাচারী ,
ক্ষমতা চলে গেলে হয় ব্রক্ষচারী ,
ক্ষমতায় আশার আগে সদাচারী।
আর একদল মানুষ ক্রমাগত
ট্রাপিজের খেলার মতো পাল্টি খায়,
আর জোকারেরা নিত্য নতুন বিনোদন খুঁজে এনে দেয়
লোভী ও স্বার্থপর ভীড়গুলোর কাছে।
মঞ্চে উঠে যে মহিলা হাউ হাউ করে কাঁদছিল বিচার চেয়ে ,
সে যখন নেমে আসে আর মেতে ওঠে হাসির আড্ডায় ,
তখন অবাক হয়ে দেশ ভাবে
তাহলে নারী সুরক্ষার কি হবে?
যখন যে শাসক, পুলিশ তার ও তার দলের হয়ে কাজ করে ।
অথচ সব সাধারণ মানুষের নিরাপত্তা দেবার শপথ নিয়ে চাকরিতে যোগদান।
সব ভুলে গেছে বিবেক, বোধহীন অবাক পৃথিবী।
মৃত্যুর চেয়ে ক্ষতিপূরণ দামী!
লাশের পাশ কাটিয়ে আলোকসজ্জা দেখে মানুষের শরীর নিয়ে অমানুষেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *