Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নিজগৃহে আমি খাটালের পাগল || Subrata Mitra

নিজগৃহে আমি খাটালের পাগল || Subrata Mitra

একদল শূকরের জুটেছে আমার কপালে
শূকরের গুলোকে মানুষ করার চেষ্টা করছি
ওরা মানুষ হবে না —
ওরা পুরোপুরি শূকরও হবে না —-
ভেবেছিলাম হয়তো ওরা গাঁধা হবে
গাঁধারও একটা নিয়ম নীতি আছে
ওরা গাঁধা হওয়ারও যোগ্য নয়
ওদের এক কথায় শয়তান বলা যেতে পারে।

যতরকম শয়তানি সমাজেব ওরা আমার সাথে করেছে
তার পাশা-পাশী ওরা নিজেকে ভগবান বানানোর চেষ্টা করছে
এইসব করে কি আর ভালো হওয়া যায়?
সকাল সন্ধ্যা ওরা আমার হাড়গুলো চিবিয়ে খায়
আমার জাত বংশের চৌদ্দপুরুষ উদ্ধার করে খায়
বকা খেতে খেতে বহু কাল আগেই বোকা হয়ে গেছি
বুঝতে পারিনা বেঁচে আছি নাকি মরে গেছি?

সংসারের খুঁটি সামলাতে সামলাতে —
কখন যেন শুয়োরের খাটাল তৈরি করে ফেলেছি
এই শূকরের ঠেলায় আমার খুটি চৌকাঠ, পাঠাতন, সব নষ্ট হয়ে গেল
এবার আমার নষ্ট হওয়ার পালা
এভাবে যে ঘর ভর্তি অমানুষ পুষবো তা কখনো ভাবি নি
এখনএ ঘরে গরু; ছাগল; ভেড়া; গাধা; শূকরের মাতব্বরি চলে

সারাদিন পরে আমি ঘরে এলে তারা আমায় পাগল বলে
অবশেষে আমার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পরিচয়
আমি এই খাটালের পাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *