একই ছাদের বিশাল আবডালে,
জমে থাকে শুধু অন্ধ অভিমান।
চোখে চোখ রেখে কথা না বলার ব্যাথা
ধরে রাখে নীরব অপমানের গান।
একই গৃহে বাজে কত না অদ্ভুত সুর,
কেউ চলে দূরে, কেউ থাকে বহুদূর।
থালাগুলো আলাদা, মনগুলো আরও শতোজন,
নেই কোনো বাঁধন, নেই কোনো সুশাসন।
ঝড়ে পড়া পাতার মতো যে যার ইচ্ছেমতো ছোটে,
তবু কেন জানি এক ছাদেরই নিচে রাতে দীপ ফোটে।
পথের বাঁকে সবাই একা, দিশেহারা পথিক,
সম্পর্কের খাতায় জমে কেবল শূন্যতা আর দিক।
ভাষাহীন এই যন্ত্রণার শেষ কোথায় কে জানে?
একের ভেতর অনেক জীবন, বয়ে চলে অভিমানে।
