মনের অন্ধকারের ভাঙা দেয়ালটা
হুড়মুড় করে পড়ে গেল
আমাদের দেশের ওপর,
আমরা কিছুতেই বুঝতে পারলাম
না কখন আমরা নিজেদের দোষেই
সভ্যতাকে হারিয়ে ফেলেছি,
চেতনাহীন,বোধহীন এই পৃথিবীতে
দেশের পর দেশ রক্তাক্ত মনুষ্যত্ব
দাউদাউ করে জ্বলছে পাপের
আগুনেতে, চোখের জলে সৃষ্টি
হচ্ছে ধূসর সমাজেতে করুণার নদী,
তবুও মানবতার যুদ্ধ চলছে
নৃশংসতার বিরুদ্ধে, মহাপুরুষদের
নিষ্ফল শান্তির বাণীকেই ঢাল
করছে যাদের হৃদয় আছে তারা।
এক উজ্জ্বল আলোক গোলকের
অপেক্ষায় বসে থাকি জমাট
বাধা অন্ধকারের মধ্যে চুপচাপ।
