মানুষের রাস্তাটা যেন চিড়িয়াখানা ,
আর সমাজ – সংসারটা যেন সার্কাস ।
আমরা জোকার সেজে
বাঘ ও সিংহের খেলা দেখাচ্ছি ,
আর দারুণ মজা , দারুণ
মজা বলছে একাকী বিধাতা ।
ঠোঁট ফুলিয়ে কাঁদছে মনুষ্যত্ব ।
আর প্রত্যেকের বিবেক ও বোধ
লজ্জায় লুকিয়ে পড়েছে
কঙক্রিটের জঙ্গলে আর
অবাক চোখে পৃথিবীটা দেখছে
হেরে যাওয়া লাশগুলোর চোখ ।।
