রবি ঠাকুর আমাকে দিও সহজপাঠ,
রবি ঠাকুর আমাকে দিও কবিতা,
রবি ঠাকুর আমাকে দিও গান,
রবি ঠাকুর আমাকে দিও সহ্যশক্তি।
সাদা চকখড়িতে সিলেটে লিখব অ আ,
সাদা পৃষ্ঠায় লিখব আগুন ঝরানো কবিতা,
সুখে বা দুঃখে আকুল হয়ে গাইবো তোমার গান,
আর সমস্ত কষ্ট আর যন্ত্রণা কে
উপেক্ষা করে হেটে যাব জীবনের পথ,
দেখো গো দখিন হাওয়া
আমার হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ।
অরণ্যের সমস্ত গাছেতে আসুক
বসন্তের আহ্বান, দিন চলে যায়
রাত চলে যায় ঘরে ঘরে
বেজে ওঠে মঙ্গল শাঁখ,
আমার মনে আর
তোমার হৃদয়ে পঁচিশে বৈশাখ।
