Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তোমার পাশে, নীরবে || Uday Kumar Ghosh

তোমার পাশে, নীরবে || Uday Kumar Ghosh

তুমি খুব বেশি কথা বলো না,
তবু তোমার নীরবতায় অনেক গল্প লুকিয়ে থাকে।
জানি, কিছু কষ্ট এখনো রয়ে গেছে তোমার ভেতরে,
তাই হয়তো ভালোবাসাটাকে একটু দূরে রাখো।

আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি,
শুধু তোমার পাশে একটু চুপচাপ থাকতে চাই।
তুমি যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো,
আমায় একটু জায়গা দিলেই হবে
আমি শব্দ না হয়ে, তোমার শান্তিটুকু হতে চাই।

তোমার হাসিটা যেমন নরম,
তোমার মনটাও তেমনই সরল,
আমি শুধু সেটার খেয়াল রাখতে চাই
একদম নিজের মতো করে, কোনো চাপ ছাড়াই।

হয়তো আমি তোমার সব কষ্ট পারব নাকো বুঝতে,
তবু চেষ্টা করবো তোমার পাশে থেকে
মনটাকে একটু হালকা করতে।

তুমি যদি কখনো চুপ করে থাকো,
আমি জোর করবো না কথা বলাতে,
শুধু তোমার পাশেই থাকব
যেন তুমি জানো, তুমি একা নও।

দূরত্বটা হয়তো অনেকটা,
তিনশো কিলোমিটারেরও বেশি,
তবু মন থেকে যদি ডেকে ওঠো
আমি ঠিক পৌঁছে যাবো তোমার কাছেই,
হাপাবে নাকো আমার কোনো পেশি।

ভালোবাসা বলতে আমি কিছু বড় কিছু বুঝি না,
যাহা বুঝি তাহা আমার কবিতায় রয়
তোমার হাসিটা যেন থাকে ঠিক,
কিংবা মনটা যেন আর না ভাঙে কোনোদিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *