পাঁচ বছর পরে আবার এলো ফিরে
সেই ভোটদানের উৎসব।
তাই চারিদিকে সাজো সাজো রব
নেতা মন্ত্রী ও জনগণ
ব্যাস্ত সবাই সারাক্ষণ।
নেতারা ছোটে জেতার আশায়
জনগণ ছোটে পাওয়ার আশায়।
কে জিতবে কে হারবে
সবাই আছে তার অপেক্ষায়।
সবাই এখন করে বেড়াছে
না জানি কত কি অভিনয়।
নেতামন্ত্রী সবার এখন পড়ল মনে
কোথায় কোন কাজ আছে কোন খানে।
পাড়ার যত ছেলে পুলে
ঘুরে বেড়ায় নেতার পিছনে
ভালোমন্দ খাওয়া হবে জেনে।
গাছ টোটো দেওয়াল ও গাড়ি
সব জায়গায় পোস্টার ভুরি ভুরি
দেখে যেন মনে হচ্ছে
বাঙালিদের দুর্গ উৎসব
তাই সেজে উঠেছে সব ঘর বাড়ি।।
