Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যুবকের ভাবনা || Biswajit Mondal

যুবকের ভাবনা || Biswajit Mondal

স্কুলে আর যাবো না বাবা
পড়া শিখে চাই না হতে বেকার।
তোমার সঙ্গে ঘুরবো আমি
শিখবো কেবল রাজনীতি।
একবার যদি হয় না নেতা
টাকা আনবো বস্তা বস্তা
পড়ে বেকার হয়ে লাভটা কি।
দেখছো না আজ দেশের অবস্থা
দুর্ভিক্ষ চলছে চাকরি নিয়ে
বেকার হয়ে বসে আছে কত ছেলে
পথের পাশে হতে বোতল নিয়ে।
বাবার টাকা ভেঙে ওরা
দিশে হারা হয়েছে আজ মাতাল।
অফিস আছে তো ভেকান্সি নাই
এস এস সি পরীক্ষা হচ্ছে
চাকরির কোনো খবর নাই।
এটাই যদি হয় দেশের অবস্থা
পড়া শিখে নিজেকে করবো না
আর ওদের মতো সস্তা।।
রাজনীতিতে নামবো আমি
করবো নেতা গিরি।
কাজ করি আর নাই করি
আমি হবো তো কোটিপতি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *