আমি আগুনকে ভালোবাসি
তাই বারুদ ছুঁয়েছি,
আমি জীবনের ভিড়ে
হারিয়ে যেতে গিয়ে
তোমাকে চুমু খেয়ে থমকে
গেছি স্বপ্নের মেয়ে ,
দেখো আমার শরীরে
অন্যের হিংসার বিষে
নীল দাগ রয়ে গেছে,
তবু আমি নাছোড়বান্দা
স্বপ্ন প্রেমিক ,
যে পৃথিবীকে পাল্টানোর
স্বপ্ন দেখে সারারাত ,
তারপর বাস্তবের দমকা
বমি এসে সব ভাসিয়ে দেয় , সব।
আমি মৃত্যুর কাছ থেকে
জীবনের পাঠ নিতে শিখেছি,
তাই আমার শরীর ভিজে
যায় ভালোবাসার বৃষ্টিতে ।
এসো তুমি , আমি , আমরা
সবাই দল বেঁধে জীবনের গান গাই ।।
