Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক বৈকালিক বৈশাখ || Manisha Palmal

এক বৈকালিক বৈশাখ || Manisha Palmal

নিদাঘী দুপুর বিষণ্ণতার চাদর জড়ানো।
রোদের হলকা সারা পরিবেশকে তপ্ত করে তুলেছে।
দূর থেকে কুবোর ডাকে দুপুরের বিষন্নতার চাদরে টান লাগে।
গরম হাওয়ায় ঘূর্ণি ওডে শুকনোপাতা খডকুটো কে মাথায় করে।
চিলের তীক্ষ্ণ স্বরে দুপুর যেন চমকে ওঠে।
দিগন্তলীনচিত্রপট জ্বলজ্বল করে মরীচিকার মায়াতে।
রাঙা পথের বাঁকে রোদটা যেন ধীর পায়ে চলেছে—-
ঝিলের জলে কাঁপন তোলে গরম হাওয়া টা!
কলমি লতা ফুলের মৌ মাছির আনাগোনা দুপুরের বিষণ্ণতাকে ভোলাতে চায়।
জল মাকড়সার আলপনা ঝিলের জলে আলোড়ন তোলে।
পানি কাক ডানা শুকায় ঝিলপাড়ের শিরিষ গাছে। দুঃখি বিষন্ন দুপুর
ধীরে ধীরে গডিয়ে চলে।
রোদের তেজ কমে
মাছরাঙ্গাটা ঝুপ করে জলে ঝাঁপ দেয়।
বিষন্ন দুপুরের সূর্য ঝিলের জলে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যায়।
দুপুর শেষে হালকা হাওয়াটা বয়ে চলে—– দিগন্ত পেরিয়ে!
ক্লান্ত ধরিত্রী শান্ত হয়। স্নিগ্ধতার প্রলেপ জড়ানো বৈশাখী বিকেলের মায়ায় চরাচর আবিষ্ট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *