Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এই যে খারাপ সময়ের দিনগুলো || Subrata Mitra

এই যে খারাপ সময়ের দিনগুলো || Subrata Mitra

এই যে খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছো
এখনই লোক চেনার উপযুক্ত সময়
যাকে যাকে চিনতে বাকি তাদেরকে চিনে নাও
চিনে নাও কারা এখন তোমার দিকে কেমন করে তাকাচ্ছে,

এই যে খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছো
এখনই তুমি অনেক কঠিন মানুষকে সহজভাবে বুঝতে পারবে
এখনই তুমি অনেক সরল মানুষকে গরল ভাবে দেখতে পারবে
সরলতায় গরলতায় ভরপুর সবাই,

এই যে খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছো
চোখ কান খোলা রাখ, অনেক কিছু দেখতে পারবে এখন
যেগুলো তুমি কোনদিন; কোন কালেই দেখনি; শোনোনি
তোমার সম্পর্কে কতইনা বদনামের ঝড় উঠবে এখন

এই যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছো
এখান থেকেই জীবনের শিক্ষা লাভ করো
এখান থেকেই নতুন করে এগিয়ে চলার পথ ধরো
খারাপ সময় গুলোর মধ্য দিয়ে খারাপের বিনাশ করতে শুরু করবে

এই যে খারাপ সময় গুলোর মধ্যে দিয়ে যাচ্ছো
এগুলোকে কখনোই খারাপ ভাবে নেয়া যাবে না
এগুলোকে পাথেয় করেই বাকিটা সময়ের হাল ধরো
নতুন হতে নতুন করে জীবনের চাবিকাঠি গড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *