আমার একটা ঘর করার কথা ছিল
ঘর করা হলো না…..
আমার একটা স্বপ্ন গড়ার কথা ছিল
স্বপ্ন গড়া হলো না…..
কল্পনার পাথরে আমার ছবি আঁকার কথা ছিল
কল্পনাও করা হলো না….
ছবি আঁকাও আর হলো না…
চাইনি কোনদিন অভিনয় করতে….
অভিনয়ের মতো করে তুমি শিখিয়ে গিয়েছো সরতে
আমি তো পারিনি তা….
আমার দ্বারা ওসব হলো না…..
হলো না তোমার আমার সাথে ঠিক বনিবনা
দিবারাত্রি আমরা জন্ম দিচ্ছি মনোমালিন্যতা
হলো না একরাশ গল্পের মাঝে স্বপ্নের ফুল ফোটানো
হলো না শান্তির বিছানায় একত্রে দিন কাটানো
হলো না আর তোমার সাথে দেখা সাক্ষাৎ
কোথা থেকে কিভাবে করেছিলাম সেই যে স্কুল ত্যাগ
আজ তুমি গ্রহরত্নের মতো চকচকে ধাতু
তোমার জীবন আজ আস্ফালনের ধুমকেতু
হলো না মনের মাঝে মনের মিলন গড়া
জীবিত থেকেও আমি যেন অন্ধ, আমি যেন মরা
হলো না আর তোমার সুরে অতীতকে দেখা
ভবিষ্যতের কল্পনাতেও থাকবো আমি এই একা
হলো না গো…. হলো না.. হলো না
কিছুই হলো না জীবনে আমার
এই জীবন যেন প্রেম ভুলা ছলনার খামার
ভুলে যেয়ো হে প্রিয়তমা তুমি অতীতের
এসেছিলাম আমি প্রয়োজন হয়ে কোন এক সময়ের
আজ না হয় মুছে দাও সব স্মৃতি কথা
হলো না আর ভাগাভাগি করে নেওয়া কিছু ব্যথা
চেয়েছিলাম অনেক কিছু তবু হলো না….
যাকেই আপন ভেবেছি সে কি করেছে জানো?
করেছে শুধুই ছলনা… ছলনা….. ছলনা….
ভেবেছিলাম অনেক কিছু……
তবু কিছুই হলো না……
তবু কিছুই হল না……. কিছুই হলো না……..
