Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দালালির পরিণতি ও মূল্যায়ন​ || Subrata Mitra

দালালির পরিণতি ও মূল্যায়ন​ || Subrata Mitra

এভাবে আর কত দালালি করবেন?
দালালি করতে করতে তো সবকিছু বেচে দিচ্ছেন।
বেচে দিচ্ছেন নিজের জাত, ধর্ম, কর্ম, আত্মসম্মান,মান-অভিমান, দেশপ্রেমবোধ, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সাহসিকতা।​

সবকিছুই বেচে দিলেন এই দালালি করতে গিয়ে।
দালালি করতে হলে এভাবে —
অমানুষ হতে হয়, তা আপনাকে দেখে জানলাম।
সত্যি, আপনি এক মস্ত বড় দালাল।
আপনি আর কিছু……. হতে —
না পারলেও বিশাল বড় দালাল হতে পেরেছেন।​

কোনো একদিন হয়তো নিজেকে দিয়েই দালালি করবেন।
কোনো দিন হয়তো নিজের বোনের শরীরের দালাল হবেন।
কোনো দিন হয়তো স্ত্রীর সৌন্দর্যকে কাজে লাগিয়ে দালালি নেবেন।
দালালি করতে করতে সব অমূল্য সম্পদ, সম্পত্তি হারিয়ে ফেলবেন।​

সত্যি করে বলুন তো,দালালি করে —
টাকা-পয়সা তো পাওয়া যায় ঠিকই,
দালালিতে শান্তি পাওয়া যায় কি?​

আমি তো বিবেকের কথা বললাম।
আপনার সমগ্র জীবনের ক্ষেত্রে অমূল্য সম্পদকে
দালালি বা অন্য মূল্যের মাধ্যমে এগুলোর মূল্যায়ন সম্ভব নয়…​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *