Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমিও এখন || Subrata Mitra

আমিও এখন || Subrata Mitra

আমিও এখন ভুলতে বসেছি অনেক কিছু
আমিও এখন বলতে শিখেছি অনেক কিছু
আমিও এখন গানের বদলে ভান করতে শিখেছি
আমিও এখন অন্যায়কে ন্যায় বলতে চেষ্টা করছি
আমিও এখন রাতের বদলে দিনকেই অন্ধকার বলছি।

আমিও এখন পাখির আওয়াজেও বিষাদের সুর শুনতে পাচ্ছি
আমিও এখন তাই পরাধীনতার আবহাওয়া গায়ে মাখছি
আমিও এখন তোমার রঙ্গ তামাশার রং মেখে চলতে শিখছি
আমিও এখন ঘরের মধ্যে গৃহহীনতায় ভুগছি
আমিও এখন সঙ্গীর সাথেই দ্বন্দ্ব করে মরছি
আমিও এখন সঙ্গীহীন পথে একাকিত্বে ধুকছি

আমিও এখন পরিপূর্ণতায় শূন্যতা দেখছি
আমিও এখন শূন্যতায় পরিপূর্ণতা দেখছি
আমিও এখন রাস্তার মাঝে রাস্তা হারাই
আমিও এখন গভীর হতে গভীরে তলিয়ে যাই
আমিও এখন চিতার আগুনে নিজেকে সাজাই
আমিও এখন সামনে যেতে যেতে পিছনে পা বাড়াই

আমিও এখন উদাস মনে আকাশ দেখি
আমিও এখন উলঙ্গ বাতাসে জীবন ঢাকি
আমিও এখন ডুবতে ডুবতে ডুবে মরি
আমিও এখন জোয়ার রেখে ভাটার সুরে সুর ধরি
আমিও এখন সবাইকে বিদায় জানিয়ে একা একা মরি
আমিও এখন রাজপথ ত্যাগ করে গলি পথ ধরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *