আমার ছিন্ন পোশাকে
রক্তমাখা ঘামে যখন
ধূর্ত দের হাসি মুখ ফুটে
ওঠে তখন আমার গভীর
চিন্তায় রাতের ঘুম চলে যায়,
দেশটা আর
কত রসাতলে যাবে?
রাস্তার ধারে পড়ে আছে
চায়ের ভাড় ও পাগলিনীর চুম্বন,
মাঝ রাস্তায় পড়ে আছে সময়
সারা শরীরে কাদা মেখে,
চারিধারে পাপের আগুন
দাউ দাউ করে জ্বলছে,
তার মধ্যে খাঁটি সত্য
খুঁজে চলছে কবি,
সব স্বপ্ন কালো চাদরে ঢাকা,
আমি কি চাইছি এটা বড় কথা নয়,
সবচেয়ে আসল কথা
প্রেম বড়ই জটিল,
বড়ই আলো অন্ধকার লুকিয়ে আছে।
সব ঝুট হ্যায়,
সব নির্জনতার মধ্যে
প্রাণ খুঁজে পায় কবি,
সব জায়গা থেকে
কোলাহল শোনা যায়।।
না মানবোনা কোন পরাধীনতা,
আমি ও আমরা স্বাধীনতা চাই,
আমরা চাই কথা বলার অধিকার,
তবে তা বিশৃঙ্খলা নয়,
তবে সেটা ফ্যাসিবাদ নয়,
বেঁচে থাকাটা মুক্তচিন্তার হোক,
বেঁচে থাকাটা শান্তির হোক,
একে অপরের ওপর
বিশ্বাস হারালে চলবে না।
আসুন আমরা নতুন
একটা পৃথিবীর স্বপ্ন দেখি।
সেখানে সূর্য আমাদের
আলো আর নতুন ভাষা দেবে,
সময়ের কথা বলবে
প্রতিটি সচেতন মানুষ।
আসুন আমরা নতুন
সমাজ গড়ে তুলি,
তাতে ভালোবাসা
মাখামাখি থাকবে।
