Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আগুন জ্বালাও বারুদ ক্রোধে || Nondini Rubi Arzu

আগুন জ্বালাও বারুদ ক্রোধে || Nondini Rubi Arzu

বিদ্রোহী হও মেয়ে, বারুদের ক্রোধে
আগুন জ্বালাও দেয়াল লিখনে…
রাজপথে কম্পিত হোক মোম-মিছিলের
পদধ্বনি! শানিত শিরায় প্রতিবাদ —
গ্রন্থিতে আত্মচিৎকার হানো বজ্র প্রতিঘাত।
নস্যাত হোক বিভীষিকা- মৃত্যু,
অসংযত বোধের ভ্রষ্ট কীর্তন!

ক্ষুব্ধস্বর উচ্চকিত আশা জাগায় কি?
তোমাদের কলমে রক্তদাগ প্রতিনিয়ত
শিশুর আর্ত ওঙ্কার সুতীক্ষ্ম শব্দ ঢালে?
তোমরা তো মূক। বধির। জন্মান্ধ নও
তবু কেন অনড় তুলাদণ্ড?
কালো পট্টি বাঁধা অন্ধ বিচার!

নেমে আসুক থরের হাঁতুড়ি, নুহুর মহাপ্লাবন…
ভেঙে দিই,–শিশুর হাসি মুছে উপচে পড়েছে যে
পাশবিক মৃত্যু উল্লাস, পুঁতে দিই মৃত্যুগহ্বরে !

নারী, জননীর ধারক তরবারি হও অথবা
ক্রুদ্ধ আগুন দাউ দাউ…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *