Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আগুন রঙা ফিনিক্স || Nondini Rubi Arzu

আগুন রঙা ফিনিক্স || Nondini Rubi Arzu

এসো আমরা স্পর্শ করি পবিত্র মৃত্যু–
ক্ষুধা তৃষ্ণার জঠর বিলিয়ে দিই ত্যাগের অখণ্ড শূন্যে…
অন্তর্ধানের অনন্ত ঠিকানায়।

আকাশের ভিতর আকাশ খুলে মায়া ডাকে!
অজস্র দেবদূত শুভ্র পাখা মেলে দেয়
ঐশ্বরিক এক অমোঘ সুগন্ধি পূর্ণতায়!

স্বাধীন আয়ুর পিঠ নিংড়ে উৎখাত উদবাস্তু ঘেরাটোপ!
অন্ধ বিবেক উস্কে দেয় বারুদ আগুন!
সভ্যতার সর্বাধিক ধিকৃত বিকৃতির অগ্নিশ্বাস!
গ্রাস করে পূণ্যভূমি…

বোধান্ধ মানুষ শোনো —
এখন উচ্চনাদ নেই, প্রাণহীন ভষ্মের বিরান প্রান্তর!
ভগ্ন দালানের অসহ নীরবতা..
পুঞ্জীভূত ক্ষোভের ভিতর সঞ্চারিত অজস্র জিজ্ঞাসা!
ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে সব —
তোমাদের পথভ্রষ্ট বিবেক ধর্মান্ধ কি?
অথবা দাম্ভিক শক্তিমত্ততার দাপটে বিকল!

আগ্রাসী লক্ষ্যে ছিনিয়ে নিচ্ছে ভূমি। আবাস।
শিশুর কোমল হাত। বৃদ্ধবনিতার
হাজারো কণ্ঠের আর্তপ্রার্থনা নিশ্চুপ আজ..

অলৌকিক সাহায্য প্রার্থনায়–
অন্যায় জুলুমের স্থান হোক
অনিবার্য ধ্বংসের অন্তিম গহ্বরে…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *