আপনাকে কে বলল আমি আমার বউকে ভয় পাই?
আপনাকে কে বলল আমি সব কিছুতেই লাগাম ছাড়া?
আপনাকে কে বলল আমি সর্বত্রই জ্ঞান শূন্য, দায়সরা?
আপনাকে কে বলল আমি কিছুই বুঝিনা, কিছুই দেখি না?
তবে শুনুন বলছি…..
আমি কখনো কাউকেই ভয় পাই না…..
তবে আমি সম্মান করি এবং তার সম্মান কে বাঁচানোর চেষ্টা করি
আমি কোনোকালেই লাগামছাড়া ছিলাম না….
আমি মোটেই জ্ঞানশূন্য, জ্ঞান হীন নই……
আদতে আমি সবকিছুই বুঝি, আবার সবকিছুই দেখি….
আসলে কি জানেন?
আমাকে খুব ছোটখাটো দেখতে বলে……..
আপনার মত অনেকেই আমাকে ক্ষুদ্র, তাচ্ছিল্য মনে করে
আমার শারীরিক গঠন পোশাক-পরিচ্ছদ দেখে বিচার করে
বিচার করে আমার পেশাদার জীবন দেখে
পুঁথিগত বিদ্যার নিরিখেও বিচার করতে চায় আমায় কেউ কেউ
আসলে আপনারা সর্বত্র অর্থ আর স্বার্থের কথা ভাবেন তো…
সেই কারণেই আমার মত মানুষকে চিনতে এত অসুবিধে
আপনারা আসলে স্বামী স্ত্রীর মধ্যে শুধু রুপের পার্থক্যটা দেখেন
সেই কারণেই আমার স্ত্রীর মধ্যে আমার মনোভাব বিচার করছেন।
আমি একটু ছোটখাটো লোক বলে—
আমাকে আপনার জ্ঞান শূন্য মনে হয়েছে
আমি চাই আপনার জ্ঞানের বাতিটা এবার জ্বলুক
আমার কথা ছেড়েই দিন… এবার একটু নিজেকে নিয়ে ভাবুন..।
এবার একটু নিজেকে নিয়ে ভাবুন।।
