Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একা ছিলাম, একাই আছি || Subrata Mitra

একা ছিলাম, একাই আছি || Subrata Mitra

আমাকে নিয়ে যে সুখে থাকতে পারেনা
আমি কি করে তাকে নিয়ে সুখে থাকি?
আমাকে যে দু চোখে দেখতে পারেনা
আমি কি করে তাকে নয়ন ভরে দেখি?
আমার পথে যে চলতে পারেনা
আমি কি করে তার পথে চলি?
আমার পছন্দ অপছন্দকে যে গুরুত্ব দেয় না
আমি কি করেই বা তার পছন্দের পিছনে পিছনে ছুটি?
যে গহ্বরে কিছু খুঁজতে গিয়ে হারিয়েছে সবাই সবকিছু
আমি কি করে সেই গহব্বরের পথে হাঁটি পিছু পিছু?

আমার কল্পনায় যে স্বপ্ন দেখতে পারে না
আমি কি করে তার স্বপ্নে কল্পনা করি?
আমার ভাবনায় যে ভাবিত হয় না কোন কালেই
আমি কিভাবেই বা তার ভাবনায় গুরুত্ব দিয়ে পাগল হই?
জীবন নষ্টের পথে যে বা যারা কষ্ট করে আজীবন
আমি কি করেই বা তার পিছনে জীবন নষ্ট করি এখন?
জীবন যেন এক পবিত্র সঞ্চয়
কখন কি এভাবে জীবনকে ধ্বংস করে দেওয়া যায় কোন কিছুর বিনিময়?
একা একা ভেবে যাই শেষ বেলায়
একা ছিলাম একাই আছি, আদতে কেউ কারো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *