Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

মিজানুর রহমান

লেখক পরিচিতি
—————————
নাম : মিজানুর রহমান

মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার এক গ্রামীণ প্রান্তর থেকে আমার জীবন পরিক্রমার সূচনা। কৈশোরের উন্মেষকালেই সাহিত্যবোধের অঙ্কুরোদ্গম; সপ্তম শ্রেণী থেকে ভাবনার অক্ষরীভবন এবং অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে মুর্শিদাবাদের ‘সূর্যসেনা’ পত্রিকায় প্রথম কাব্যকৃতি প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যচর্চায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। পরবর্তীতে স্বাধীন চিন্তার পরিমণ্ডল—বিভিন্ন লিটল ম্যাগাজিনের প্রাঙ্গণেই গড়ে উঠেছে আমার মননশীলতার ভিত্তি। বর্তমানে পেশাগত নানাবিধ কর্মব্যস্ততার মধ্যেও লেখনীর সঙ্গে অবিচ্ছিন্ন আত্মিক আত্মীয়তা। বিশেষত কবিতা ও মননশীল প্রবন্ধের সীমিত কিন্তু একাগ্র পরিচর্যায় নিজের চিন্তা ও নান্দনিকতাকে ধরে রাখার প্রয়াস অব্যাহত। মুর্শিদাবাদের প্রথিতযশা সাহিত্য পত্রিকা ‘আয়ুধ’-এর সম্পাদনা পরিষদের দীর্ঘদিনের সান্নিধ্য ও প্রত্যক্ষ দায়িত্ব আমার সাহিত্যিক দৃষ্টিকোণকে অধিকতর মার্জিত ও সংবেদনশীল করেছে। আমার কাছে লেখালেখি কেবল আত্মপ্রকাশের বাহন নয়; বরং জীবনকে গভীরতরভাবে পর্যবেক্ষণ করার এবং শিকড়-সংলগ্নতার মধ্য দিয়ে সত্তার অনুসন্ধান চালিয়ে যাওয়ার এক নিরবচ্ছিন্ন সংগ্রাম।

Mizanur-Photo-new-32f9c82d91850a5c55bff4faa639e60b


লেখকের সৃষ্টি