Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রূপ কথার রাজযোগ || Swapna Dutta Chowdhury

রূপ কথার রাজযোগ || Swapna Dutta Chowdhury

হারিয়ে যাওয়া রূপকথারা
হঠাৎ হঠাৎ জেগে উঠে
চুপিচুপি মৃদু স্বরে কানেকানে কয়,
সাত রাজার ধন রাজপুত্তুর,আর
মন্ত্রীসান্ত্রী রাজারানী গেল সব কোথায় ?

জাদুর পরশে রূপকথার দেশে
রাজ্যপাট উঠেছে জেগে,
গণতন্ত্রকে তুরি মেরে ফেলে ছুঁড়ে
চলছে আজব খেলা!
দেখেও সবাই আছে পুতুল সেজে ।

জো হুকুম, জো হুকুম বলে
মন্ত্রীসান্ত্রী সদা নতশিরে চুপ রয় ,
শাসনের কাছে শিরদাঁড়াটা বিকিয়ে দিয়ে
হুকুমের চাকর হয় ।

এক নায়কতন্ত্র রাজার ইচ্ছায় রাজতন্ত্র জনগণ জেরবার এদুয়ের সমাহার;
জাঁকিয়ে কেমন বসেছে মহান দেশে
দেখো তাদের কি রমরমা বাজার ।

গণতন্ত্রের নামাবলি সরিয়ে সবাই
চোখে কেমন ঠুলি পড়া ,
মহতী রাজের বিচিত্র রাজত্বে
সাধ্য নেই কারো কোন কিছুটি বলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *