Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সময়ের গতি || Swapna Dutta Chowdhury

সময়ের গতি || Swapna Dutta Chowdhury

সময়ের গতিতে ভেসে যাওয়া নগর কীর্তন
হাওয়াকে বেঁধে রাখতে পারেনি ,
নির্জনতা কান্নার মত সহজাত-
সময় বুঝে ধরা দেয় খোলস ভেঙে
কৃষ্ণপক্ষের চাঁদের মত।

দয়াহীন সময় তাকায় না পিছন ফিরে
দুর্বার আকর্ষণে এগিয়ে চলে মহাকালের স্রোতে-
বন্ধনের শেষ চিহ্নটুকু ভাসিয়ে কালের কোলে,
সব মায়া মমতা পিছনে ফেলে।

তবুও অবাধে চলে দাবিদাওয়ার বিকিকিনি
হিসাবের অঙ্কে হয়না যেন কোথাও ভুল,
চাহিদা মেটেনা চলে গড়গড়িয়ে
সামাজিক বিভেদে স্বার্থই যত নষ্টের মূল।

স্বার্থের দম্ভে শুধু চলে কাটাকুটির খেলা
হিসাবের খাতা শূন্য রাখা মহাপাপ,
কবিতায় রয়ে যায় কবির আর্তনাদ আর
ভুলে ভরা সময়ের অভিশাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *