কেউ মনে রাখেনা,
কিছু ফুল, কিছু স্মরণ সভা,
সময়ের স্রোতে ভেসে যায় সব অনুভূতি।
পড়ে রয় শুধু শূন্য আসন খানি,
আর স্মৃতি হয়ে বেঁচে থাকে
কিছু চেনা অচেনা ছবি।
ধূসর পৃথিবীকে
আরও
অনেক কুয়াশাচ্ছন্ন মনে হয়,
অচেনার ভিড়ে চেনা মুখ সরে যায়,
স্মৃতির অতলে মধুর মুহূর্ত চাপা পড়ে রয়!
হৃদয়ের চাওয়া পাওয়ার পথ ভুলে,
চলে যেতে হয় অসীমের পাড়ে
অনন্ত লোকে-
যেতে হয় সম্পূর্ণ একাকী
নিরাভরণ হয়ে ,
নিঃশব্দে।
