Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ও চাঁদ || Kaushik Ganguly

ও চাঁদ || Kaushik Ganguly

ও চাঁদ তোমার রূপে
পাগল মানুষেরা ভাবছে
তোমাকে পাশে পাবে, তাই
আগের মতন তোমাকে স্বপ্নে
দেখতে চায় না, চায় চন্দ্র যানে করে
তোমাকে কাছ থেকে দেখতে,
চাঁদবুড়ি আর চরকায় সুতো,
বোনে না, করেনা চাঁদনী শাড়ি
তৈরি, চাঁদ নিয়ে কাব্য করে শুধু
কবি, মাধুরী দীক্ষিতের হাসি
নাকি তোমার মত, কি পাগলামি, ও চাঁদ,
আমাকে দেখো তোমার মত
কলঙ্ক আমাকে ছোঁয়নি, তাই
প্রেম ছাড়া একজন ব্যর্থ মানুষ,
যে খালি কাঁদতে পারে, বোকার
মতন হাসতে পারে, লিখতে পারে
একটা জীবন, ও চাঁদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *