Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বপ্ন দেখতে চাই || Kaushik Ganguly

স্বপ্ন দেখতে চাই || Kaushik Ganguly

সারাদিন এত মিথ্যা শুনতে হয়
তাই সত্যকে খুঁজতে বেরোলাম,
সবকিছুই খুব ঘোলাটে লাগে আজকাল,
সবকিছুর মধ্যে ভন্ডামো লুকিয়ে থাকে,
কবিতার দিব্যি আমার আর বাঁচতে ইচ্ছে করে না,
দিন দিন দুর্বল হয়ে যাওয়া শরীরটাকে
আর কতদিন টেনে নিয়ে যেতে হবে জানি না,
আজকাল আর লেখার মধ্যে আগুন থাকে না
সবকিছুতেই ভেজাল, যে যা নয়
সে তাই সেজে থাকি,
একটা বিকেলে ভাবি কাঁধে
ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব
অজানার উদ্দেশ্যে,
যাতে আমাকে আর কেউ খুঁজে না পায়।
কবিতার দিব্যি আমার চোখে আজকাল
স্পষ্ট হয়ে ফুঁটে ওঠেনা ভবিষ্যৎ ,
শুধু মিথ্যা শুধু ভন্ডামি শুধু লোভ
আর কামুকতা ভরা এই সমাজে
আমি বেমানান, ফালতু, নীল, লাল দুনিয়ায় আমি
এক ধূসর মানুষ,যে বাতি জ্বালাতে চায় অন্ধকারে,
না পেরে হতাশায় ক্লান্ত…
কবিতার দিব্যি এত ভূমিকম্প, যুদ্ধ, ধ্বংস,
বিলাস বলাৎকার,তবুও আমি স্বপ্ন
দেখতে চাই, স্বপ্ন দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *