নদী নয় সমুদ্র নয়,শুধু গভীর, আরও গভীর-
গভীরতম স্বচ্ছ শান্ত স্ফটিক জল –
স্পর্শ করেছি অবগাহন করেছি
ছুঁয়ে গেছি শেষ তল
ভেসে গেছি রোজ,
ডুবে গেছি শতবার,
ভেসে থাকি অনিবার!
নদী নয় সমুদ্র নয়
মায়ের বুকের গভীর শীতল
শুধু মায়া,ওম আর স্নেহ ভেজা জল …
নদী নয় সমুদ্র নয়,শুধু গভীর, আরও গভীর-
গভীরতম স্বচ্ছ শান্ত স্ফটিক জল –
স্পর্শ করেছি অবগাহন করেছি
ছুঁয়ে গেছি শেষ তল
ভেসে গেছি রোজ,
ডুবে গেছি শতবার,
ভেসে থাকি অনিবার!
নদী নয় সমুদ্র নয়
মায়ের বুকের গভীর শীতল
শুধু মায়া,ওম আর স্নেহ ভেজা জল …