পৃথিবীর মায়েরা সব মায়ের মত এক
তারা প্রথমত মা,দ্বিতীয়ত মা ,তৃতীয়ত ও মা
তাদের শুধু একটাই পরিচয়-
তারা শেষ পর্যন্ত শুধু মা
তাদের বুকের যন্ত্রণায়,
তাদের উচ্ছ্বাসে -আনন্দ ধারায়
তাদের বোধে বিবেকে
মায়েদের একটাই পরিচয় ,শুধুই তারা মা
তারা সন্তানের অলখে পলকে অশ্রু ঝরায়
ঠিক আমার মায়ের মত …
