আঙিনায় এক রক্ত রাঙানো পলাশ
ওঠে দুলে লাগলে স্নিগ্ধ বাতাস
তখন ছিল সদ্য নীল আকাশ
চোখে তার আমারই সর্বনাশ
তুমি বৃষ্টি ছাঁটে সুখের মায়ায়
কোথায় যেন হারিয়ে গেলে ছায়ায় !
তুমি ভাসিয়ে নিলে সাথে
কোন অজানার কৃষ্ণ রাতে !
আকাশ জুড়ে বিছানো ছিল
নিত্য নতুন ছন্দ ও ধ্বনি
তোমারই বুকে আমি হব
বিন্দু বিন্দু নীল চন্দ্র-মনি …
