Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রবীণ মানুষের রাত্রির অভিসার || Robbin Pramanick

প্রবীণ মানুষের রাত্রির অভিসার || Robbin Pramanick

রাত্রির গভীর স্তব্ধতায় কথা নাড়েচাড়ে –

রাত্রির গভীরতায় আলো অন্ধকার
শুধু শূন্য করে দিয়ে যায়
দুচোখে পাতায় ক্লান্ত অভিসার…

দুঃস্বপ্নে পাখির মত উড়ে যায়
ক্লান্ত উদাসী হাওয়া
সারারাত স্তব্ধতার প্রহরে প্রহরে জেগে –

নদীটা জেগে জেগে ক্লান্ত হয়,
ভোরের আলো এসে ঝিকিমিকি চোখে
একবার আবার সে চেতনা ফেরায় ,
শিউলি বুকের আগোল খুলে ঝরে ঝরে পড়ে
সৌরভে ফিরে আসে অলি
জেগে ওঠে জীবন চক্রের অলি গলি …

রাত্রির গভীর স্তব্ধতায় শুধু কথা নাড়েচাড়ে
প্রবীণ মানুষের সারারাত জাবর কাটার শব্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *