Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একটু সুখ কিনতে গিয়ে || Swapna Dutta Chowdhury

একটু সুখ কিনতে গিয়ে || Swapna Dutta Chowdhury

সুখের মহিমা দেখো কি অপার!
ছুটছে সবাই সুখের পিছন, শান্তির দেখা নাই,
বিশ্ববাজারে শান্তির আকাল,
রাষ্ট্র নেতারা তাই হারায় মনের শান্তি বার বার।
বিশ্বায়নের মুক্ত বাজারে
একটু সুখ কিনবে বলে, জড়ায় জালে ক্ষমতার ।
বলতে পারো…
কোন হাটেতে গেলে তাকে, আবার পাবো ফিরে?
এ দেশ ও দেশ, কত দেশেই তো খুঁজেছি তারে,
নেই দেখা, চারিদিকে কেবল রক্ত ঝরে,
চাপ চাপ জমাট রক্তে বুকের ভেতর ধড়ফড় করে।
যে দিকে তাকাই শুধু লাশের পাহাড়,
শক্তি প্রদর্শনের খেলায় রণ হুঙ্কারে দামামা পিটিয়ে
চলছে শুধুই হানাহানি,
মানব জীবন মূল্যহীন হয়ে পদতলে আনি,
শান্তি সেথা, মুখ ঢেকে রয়েছে লুকিয়ে।,
ভাবছি এবার কি করি…..
যাবো নাকি শান্তির খোঁজে একবার চাঁদের দেশে!
স্নিগ্ধ আলোয় দেখি যদি নতুন করে
হারানো শান্তিটা সেথায় পাই অবশেষে খুঁজে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *