আকাশ ছেয়ে কালো মেঘের
ঘনঘটায় শ্রাবণ,
রিমঝিম রবে রাতদিন ঝরে
অঝোর ধারায় বর্ষণ।
বিরাম হীন এ শ্রাবণ ধারায়
মনটি পাগল পারা,
অবুঝ মনের চুপ কথারা
ঝরায় অশ্রু ধারা।
ভেজা মাটির সোঁদা গন্ধে
মন আনচান করে,
উদাস হয়ে যায় সে উড়ে
প্রেম সাগরের তীরে।
রাতের খলোক বাদল ধারায়
লুকায় চাঁদের ঐ মুখ,
স্মৃতি তোমার অশ্রু ঝরায়
ভাসিয়ে মোর এ বুক।
শূন্য হিয়া হয়ে পিয়াস
যাচে প্রেমের পরশ,
উদাস মনে শ্রাবণ ক্ষণে
স্মৃতির ঝাঁপি হরষ।
স্বর্ণ চাঁপার মিষ্টি সুবাস
ছড়ায় ভেজা মারুৎ,
অনুভবে পরশ তোমার
হিয়ার মাঝে হঠাৎ।
প্রকৃতি আজ ফুলে ফলে
অপরূপা সাজে,
নতুন জীবন খিল খিলিয়ে
হাসে ভুবন মাঝে।
শ্রাবণ ধারায় কদম ফুলে
গন্ধে মাতাল বাতাস,
কবি মনের মুক্ত আকাশ
প্রেমের কাব্যে প্রকাশ।
