Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সৃষ্টির ইতিহাস || Swapna Dutta Chowdhury

সৃষ্টির ইতিহাস || Swapna Dutta Chowdhury

হে বিধাতা পুরুষ!
তোমার হাতেই আছে সব রহস্য,
বিশ্বব্রহ্মান্ন্ডে এই ভুবন গড়ার
গোপন সব ইতিহাস।
কঠিন তবুও প্রশ্ন এখানে একটাই
কে সে সৃষ্টি কর্তা?
নারী না পুরুষ –
সৃষ্টির ইতিহাসে আমরা জানি
নারী পুরুষ পরিপূরক ।
তবুও বলি গর্ভধারিনী মা- ই হয়
সকল সৃষ্টির কারিগর,
কেনো ভাবি জানিনা তার কারণ।
কখনো ভাবিনা মনে পুরুষ ছাড়া
কখনো কি তা সম্ভব?
গর্ভ ধারণে মায়ের ভূমিকা অপার
সংসার সন্তান পালনে
মাতার অবদান নিঃস্বার্থ নিরন্তর,
তবুও কেন মনে হয়না
পুরুষ পিতারও ভূমিকা আছে বিস্তর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *