Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জাগ্রত মানবতা || Swapna Dutta Chowdhury

জাগ্রত মানবতা || Swapna Dutta Chowdhury

শুনেছ কি তোমরা আকাশে বাতাসে
প্রতিবাদের গর্জন?
শুনতে পাচ্ছো
লক্ষ লক্ষ মায়ের কান্না ?

বুকফাটা আর্তনাদে
আকাশ চিরে নেমে এলো
ত্রিনয়নী শক্তি,
সমস্ত আঁধার ভেদ করে
শক্তি রূপেন সংস্থিতা।

কি আশ্চর্য দৃশ্য!
কোন এক গোপন সূত্রে
বেঁধে দিল সবাইকে এক সারিতে,
কোন ভেদাভেদ না রেখে।

মানুষ জাগছে
সমস্ত দ্বিধা দ্বন্দ্ব চুরমার করে-
হ্যাঁ মানুষ জাগছে আজ
সামাজিক নিদ্রা ভেঙে।

মানুষ হাঁটছে অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদের মিছিলে,
স্বতস্ফূর্ত হয়ে শিরদাঁড়া সোজা করে-
হাঁটছে-মাইলের পর মাইল।

কদম কদম পায়ে হাঁটছে
একসাথে হাতে হাত ধরে,
কাঁধে কাঁধ মিলিয়ে
হাঁটছে পাশাপাশি ঘেষাঘেষি করে!

কারা যেনো বলছে গণ অভ্যুত্থান
মানুষের চেতনা বোধ আজ উর্বর,
আর নেই রক্ষা–
চোয়াল শক্ত করে চাইছে বিচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *