শিক্ষার অঙ্গনে আজ শিক্ষার আত্মাহুতি,
বইএর কদর কমছে দিনে দিনে।
শিক্ষায় আজ আগ্রহ হারিয়ে পড়ুয়া
খোঁজে বিকল্প পথ তার জীবন দর্শনে।
পৃথিবী আজ পারেনি দিতে শিক্ষা
অর্ধ শতাংশ এখনো আজও অশিক্ষিত,
লেখন পঠনে আজও পিছিয়ে শূদ্র
জানেনা উন্নত জীবনের মানে,পরিমিত।
পুঁথি ছেড়ে পুস্তক হ’ল যবে প্রচলন,
ধারে ভারে হ’ল আধুনিক আত্মপ্রকাশ।
বর্ণ পরিচয়ে শেখালেন আমজনতাকে,
তুলে দিলেন অক্ষর জ্ঞানে বই সকাশ।
পৃথিবীতে হয়েছে অশিক্ষিতের দল ভারী
শিক্ষিত বেকার মুখ গুঁজে কাঁদে ঘরে,
বই প্রকাশনা বাণিজ্যে অনাগ্রহ প্রকাশকের
পাঠকের সংখ্যা কমছে অতিদ্রুত হারে।
জ্ঞান সঞ্চয়নে বইয়ের ভূমিকা অনস্বীকার্য,
উন্নত পৃথিবীর উন্নত জীবন ধারণ ,
স্পর্শের লক্ষে যেতে হবে এগিয়ে,শিক্ষার খাতে
বাড়াতে হবে অর্থ, চাই নবীন সংস্করণ।
বই পড়, বই ভালোবাসো, বই যে জ্ঞানের ভান্ডার,
বইয়ের মধ্যেই লুকানো সব মুক্ত মনিহার ।
তবুও মানুষ মুখ ফিরিয়ে ,শিক্ষায় নেই অগ্রগতি
রাষ্ট্রনায়ক দেখুক খুঁজে শিক্ষার পারাপার।
