পাপাচারে ভরা সমগ্র এই বিশ্বের প্রয়োজন
আজ দ্বিধাহীন অদ্বৈত বেদান্ত অনুসারী হওয়া।
অস্থির চঞ্চল, হীন পাতকের কুণ্ঠাহীন হাত
যেথা কাঁপে না জল্লাদের ভূমিকা বওয়া।
হিন্দু দর্শনে বেদান্ত, প্রস্থান ত্রয়ীর অংশ মাত্র,
সমগ্র বিশ্বের মানব জাতির কল্যানার্থে প্রদেয়
ঈশ্বরের বাণী ,জাতি ধর্ম নির্বিশেষে প্রচারিত
হোক,সাহিত্যের কলমে আজ সারা পৃথিবীময়।
ধ্যান, ও আধ্যাত্মিকতায় আত্মনিয়ন্ত্রণ সম্ভব,
বেদান্ত দর্শনের ন্যায় যুক্তি প্রস্থান জীবনের
পলে পলে মানবিক চেতনা বোধ জাগ্রত করে;
যে বোধে মানুষ মানুষই হয়, হীন পশুর বদলে।
সাহিত্যের আকর্ষণে বিপুল সম্ভারে পরিপুষ্ট
দর্শন, মানব চেতনার দিক খুলে মহাবিশ্বে,
বিপুলা এই পৃথিবীর কোণে কোণে সমুচ্চারে
ঘুমন্ত আগ্নেয় গিরির উদ্গীরণে আশীষ বর্ষে।
