Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ইতিহাসের পাতায় || Swapna Dutta Chowdhury

ইতিহাসের পাতায় || Swapna Dutta Chowdhury

ফেলে আসা ইতিহাসের পাতায়
গাঁথা আছে স্বর্ণাক্ষরে স্বর্ণ যুগের কথা,
আমার দেশ আমার ওই আকাশ
ছিল তারায় তারায় ভরা যথা ।

উজ্জ্বল নক্ষত্রের সমাবেশে ছিল ঝলমল,
কোনটা শুকতারা কোনটা কালপুরুষ
কোনটা ক্যাসিওপিয়া কোনটা বা সপ্তর্ষি মণ্ডল।

সে এক ছিল দিন দিন সোনালী–
আলোয় আলোয় ভরা, আহা ছিল সে অমূল্য সমাবেশ
নক্ষত্রের আলোয় উজ্জ্বল দেশের পরিবেশ ।

তারা খসা তুমি দেখেছ কি কখনো ?
উল্কাপাতের সেই ভয়ঙ্কর খেলা,
মহাজাগতিক পরিমণ্ডলে প্রতিনিয়ত ঘটে চলা!

তেমনই কালের স্রোতে বয়ে চলে
জীবনের গান,
আচম্বিতে খসে পড়ে একটি একটি করে
তারাদের প্রাণ।
দুঃখ একটাই, সেই শূন্যতা কখনও হয়না পূরণ
মানব জীবনেও ঘটে যখন ছন্দপতন।

শূন্য হয় মহামানবের জীবন আকাশ
পুরাতন চলে যায় নতুনকে দিয়ে স্থান ,
ধীরে ধীরে সেজে ওঠে নতুন গগন
এভাবেই ঘটে চলে কালের বিবর্তন ।

জন্ম মৃত্যুর খেলা নিয়ম করে ঘটে অবিরত
তারা খসা গল্পগুলো একই রয়ে যায় সতত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *