গোলাপ বাগে উড়ছে অলি
হয়ে আত্মহারা,
মনের সুখে গুনগুনিয়ে
লুটছে মধু তারা।
আম্র কানন ঝড় বিকালে
ওঠে ধুলায় ভরে ,
আম কুড়াতে প্রানের মাঝে
মন যে কেমন করে।
কুঞ্জ বনে চৈতি হাওয়ায়
হৃদয় করে আনচান,
নানান ফুলে পুলক মনে
মধুমাসে সুখ প্রাণ।
নিখিলের প্রাণ গেয়ে যায় গান
আহা সেকি মধুর।
মনের মাঝে দোল দিয়ে যায়
অনিন্দ্য সেই গান সুর।
বসন্ত রাত তারা হাসে
পুর্নশশীর আলো ,
মনের পাখি যায় হারিয়ে
চাঁদ কে বেসে ভালো ।
