Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মনের ক্যানভাসে || Nivedita De

মনের ক্যানভাসে || Nivedita De

সবাই সবকিছু পারে,
হাসতে পারে বলতে পারে,
মুহূর্ত যাপনের উজ্জ্বল
ছবি তুলে ধরতে পারে,
তবে সব নিয়ম কেন
একজনের ত্বরে বাঁধা?
তাঁর আবেগ দেখানো মানা,
প্রেম-ভালোবাসার গল্প,
এমন কি কথা বলাও বারণ।

তবুও সে কোন যাদুমন্ত্রের,
চুম্বকীয় টানে
তোমারই কাছে ছুটে আসে!
পেরেছো কি তাঁর মনটাকে বাঁধতে?
গোলপ ফুল প্রিয় জেনেও,
সূর্যের আলোয় পরিস্ফুটিত হয়,
সূর্যের দিকে ঝুঁকে থাকে।
এমন আলো-বাসার ঘরে,
ভালোবাসায় যদি ঘেন্না আসে।
তবে তুমি প্রস্থান করতে পারো
যা কিছু ছিল জীবনের,
মুহূর্ত যাপনের টুকরো ছবি!
মনের ক্যনভাসে জলছবি আঁকে।
সুগন্ধি আতরের কৌটোয় রেখে দিও!

তবুও মনে রেখো, তাঁকে বৃষ্টি এলে।
কিংবা তপ্ত দিনে কাঠফাটা রোদ্দুরে,
আকাশ মেঘের আলো ছায়ায় খেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *