ভালোবাসলে কি না হয়,
সব অসম্ভব সম্ভব হয়!
তুমি যা বলো সবই ভালো লাগে।
তুমি গল্প বল,মন দিয়ে,
তোমার প্রেম কাহিনী শুনি।
তোমার কষ্ট দুঃখ আপনার মনে করি।
নীল রঙ তোমার ভীষণ প্রিয়,
আমার আমি কেও নীল রঙে রাঙিয়েছি।
আমার তিন কাব্য সন্তান নীল নীলিমায়।
তোমার ওষ্ঠ তে কম্পন আছে,
আমার স্পর্শসুখ আছে সে অনুভবে।
তোমার কাব্যে যে কথারা, প্রবল ঝংকার তোলে বৃষ্টি ঝরায়,
আমার হৃদয়ের গভীরে গিয়ে,
ওরাই নিভৃতে স্থান করে নেয়।
ভালো বাসলে কতো কি না হয়!
সব অসম্ভব সম্ভব হয়।
প্রতিবার আঘাতে নতুন করে,
নিজেকে নিজে চেনা জানা হয়।
নতুন করে আবার নিজেকে গড়ে তুলি।
তবুও আবেগ অভিমানের দ্বার-
রূদ্ধ করতে পারি না!
ঠিক ভুলে তোমার কাছে বারংবার হেরে যেতেই আমার সুখ।
ভালোবাসা সত্যি হলে,
মানুষ বোকা হয়ে যায়।
কষ্ট সহ্য করার ক্ষমতা দ্বিগুণ হয়!!
