Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জনপ্রিয় কবিতার সম্মোহনী রহস্য || Asim Das

জনপ্রিয় কবিতার সম্মোহনী রহস্য || Asim Das

এয়োতি কবিতা এসো শতাব্দীর ঝুনো চুম্বনে ,
যতই হও না কেন প্রচুর পঠিত
প্রথম আমার কাছে নতুন তোমার ঠোঁট
বুনো গন্ধ পাবো ।

জনপ্রিয় শরীরের শব্দ সম্পাতে উচ্চারিত হয়েছো বহুবার
আমি পঙক্তি আড়ালে ঢাকা আজও অনাবিষ্কৃত
ভাবনার শাঁসনদীর বুকে জমানো মন্ত্রগুপ্তির দৃশ্য
মঞ্চে নয় সাজঘরেই খুলে রেখে যাবো ।

অক্ষর উরুর উত্থিত জলে যেমন খরস্রোতা সাঁতার কেটেছো
পিচ্ছিল পতনের প্রাক-পাত্রে পড়েও ফের
হাড়ে মজ্জা জমিয়ে নব ত্বকে নাব্য হয়েছো ।
আমি তোমার শোকসজ্জার শেষ কঙ্কালেও
উৎসের উৎসাহী উড়ালে বল্কল কাব্য দেখেছি ।

জানতে পারিনি শুধু কোন সম্মোহনী টানের রহস্য মায়ায়
সময়ের উদাসীন সহবাসেও
জাতক বৃষ্টির বানে ক্রমাগত জন্মেই চলেছো !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *