Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শুধু একটা ঝড় উঠুক || Swapna Dutta Chowdhury

শুধু একটা ঝড় উঠুক || Swapna Dutta Chowdhury

শুধু একটা ঝড় উঠুক,
ঘটুক প্রলয় ।
বঞ্চিত মানুষের তৈরি প্রবল ঝড়,
যে ঝড়ে খড়কুটোর মত উড়ে যাবে
সব অহংকার আর মিথ্যাচার ।

ভয়ঙ্কর গেড়ে বসা পুঁজিপতি আর সর্বহারা অনাহারি মানুষের সামাজিক বিভেদ,
ভেঙে হবে তছনছ ।
রাজনীতির আঙ্গিনা হবে স্বচ্ছ ,
থাকবেনা দমন পীড়ন, থাকবেনা ভেদাভেদ,
কথা বলবে, হ্যাঁ বলবে..শুধু মানুষের কথা।

প্রতিনিয়ত খুঁটে খেতে খেতে ক্লান্ত চোখের জল শুকিয়ে হয়েছে জ্বলন্ত অঙ্গার।
যেদিন উঠবে সত্যিকারের প্রলয়,
জেগে উঠবে লক্ষ কোটি মানুষের কন্ঠস্বর !
ভেসে যাবে সব অহংকার ।

এখনো সময় আছে, তাকিয়ে দেখো মাটির দিকে
কান পেতে শোন তপ্ত মাটির আর্তনাদ।
“বসুধৈব কুটুম্বকম ” বসুধা মাতা সহনশীল
কিন্তু তবুও তো হয় ভুমিকম্প !

কাজেই সাবধান !
শোষণকারী পুঁজিপতিরা সাবধানে হও আগুয়ান।
নিশ্চিত জেনে রাখো প্রবল ঝড়ের শেষে,
উঠবে নব অরুনোদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *